Posted: November 4, 2024

Post

নিচে Git এর সবগুলো গুরুত্বপূর্ণ কমান্ডের তালিকা দেওয়া হলো,

#github actions

#web development

#github

#git

নিচে Git এর সবগুলো গুরুত্বপূর্ণ কমান্ডের তালিকা দেওয়া হলো,


১. প্রাথমিক ইনিশিয়ালাইজেশন

💥 git init:

🔸 নতুন গিট রিপোজিটরি তৈরি করার জন্য।

🔸নতুন গিট প্রোজেক্ট শুরু করার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়।


২. ক্লোনিং এবং রিমোট রিপোজিটরি

💥git clone <repository-url>:

🔸GitHub বা অন্য কোনো রিপোজিটরি থেকে প্রোজেক্ট ক্লোন করা।

🔸ইতোমধ্যে থাকা একটি প্রোজেক্ট লোকাল মেশিনে নিয়ে আসতে এই কমান্ড ব্যবহার করা হয়


💥git remote add origin <repository-url>:

🔸লোকাল রিপোজিটরিতে রিমোট রিপোজিটরি যুক্ত করা।

🔸আপনার লোকাল প্রোজেক্ট GitHub এর সাথে সংযুক্ত করতে এটি ব্যবহার করা হয়।


৩. স্টেজিং এবং কমিট

💥 git add .:

🔸সব ফাইল স্টেজিং এরিয়া তে যুক্ত করা।প্রোজেক্টের সব ফাইল পরিবর্তন স্টেজ করার জন্য।


💥git add <file-name>:

🔸নির্দিষ্ট কোনো ফাইল স্টেজিং এরিয়াতে যুক্ত করা।একটি নির্দিষ্ট ফাইলকে স্টেজ করার জন্য।


💥git commit -m "commit message":

🔸স্টেজ করা ফাইল গুলো লোকাল রিপোজিটরিতে সংরক্ষণ করা।

🔸আপনার কাজের ব্যাখ্যা দিয়ে লোকাল রিপোজিটরিতে ফাইল জমা করা।


💥git commit -a -m "commit message":

🔸পরিবর্তিত সব ফাইল স্টেজিং এরিয়া তে যোগ করা এবং একই সাথে কমিট করা।

🔸পরিবর্তিত ফাইলগুলো স্টেজ এবং কমিট করার শর্টকাট।


৪. ব্রাঞ্চ ম্যানেজমেন্ট

💥git branch:

🔸ব্রাঞ্চের তালিকা দেখার জন্য।

🔸আপনার সব ব্রাঞ্চের তালিকা দেখতে।


💥git branch <branch-name>:

🔸নতুন একটি ব্রাঞ্চ তৈরি করা।

🔸নতুন ফিচারের জন্য আলাদা একটি ব্রাঞ্চ তৈরি করতে।


💥git checkout <branch-name>:

🔸অন্য ব্রাঞ্চে স্যুইচ করা।

🔸একটি নির্দিষ্ট ব্রাঞ্চে কাজ করতে স্যুইচ করা।


💥git checkout -b <branch-name>:

🔸নতুন ব্রাঞ্চ তৈরি এবং সেই ব্রাঞ্চে স্যুইচ করা।

🔸নতুন ব্রাঞ্চ তৈরি করে সরাসরি সেই ব্রাঞ্চে চলে যাওয়া।


৫. পুশ এবং ফেচিং

💥git push origin <branch-name>:

🔸লোকাল ব্রাঞ্চের কাজ রিমোট রিপোজিটরিতে (যেমন GitHub এ) পুশ করা।

🔸আপনার লোকাল কাজ GitHub এ আপলোড করার জন্য।


💥git push -u origin <branch-name>:

🔸প্রথমবার ব্রাঞ্চ পুশ করার সময় ব্যবহার করা হয়লোকাল ব্রাঞ্চকে রিমোটে ট্র্যাক করার জন্য।


💥git fetch:

🔸রিমোট রিপোজিটরি থেকে আপডেট নেওয়া।রিমোট রিপোজিটরিতে কোনো পরিবর্তন হলে তা লোকাল মেশিনে আনার জন্য।


৬. মার্জ এবং রিবেস

💥git merge <branch-name>:

🔸নির্দিষ্ট একটি ব্রাঞ্চকে আপনার বর্তমান ব্রাঞ্চের সাথে মার্জ করা।

🔸দুইটি ব্রাঞ্চের কাজ একত্রিত করতে।


💥git rebase <branch-name>:

🔸আপনার কাজের ইতিহাস আবার সাজানো।

🔸প্রোজেক্টের ক্লিন ইতিহাস রাখতে।


৭. রিমোট রিপোজিটরির পরিবর্তন আনা

💥git pull:

🔸রিমোট রিপোজিটরি থেকে আপডেট নিয়ে আসা এবং লোকাল ব্রাঞ্চে মার্জ করা।

🔸রিমোট রিপোজিটরিতে পরিবর্তন হলে তা লোকাল প্রোজেক্টে আনতে।


৮. রিসেট এবং রিভার্ট

💥git reset --soft <commit-hash>:

🔸নির্দিষ্ট কমিট পর্যন্ত কাজকে স্টেজিং এরিয়াতে রেখে ফিরে যাওয়াকমিটের ইতিহাস পরিবর্তন করা ছাড়াই ফিরে যাওয়া


💥git reset --hard <commit-hash>:

🔸নির্দিষ্ট কমিট পর্যন্ত সমস্ত পরিবর্তন মুছে ফেলে ফিরে যাওয়া।পুরো প্রোজেক্টকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া।


💥git revert <commit-hash>:

🔸নির্দিষ্ট কমিটের পরিবর্তন বাতিল করা।

🔸প্রোজেক্টের পূর্ববর্তী অবস্থায় ফাইল ফিরিয়ে নেওয়




User

Md Ruhul Amin

9 months ago

good